জীবন যেন এক মায়াজালে আবদ্ধ
জীবন যেন এক মায়াজালে আবদ্ধ
মহাকাশে স্যাটেলাইটের চুম্বকত্ব
টেনে নিচ্ছে আমাদের মনুষ্যত্ব
মিডিয়ার কাছে বিলিয়ে দিচ্ছি
আমাদের সত্ব
কেন মেনে নিচ্ছি আমরা?
এই জঘন্য দাসত্ব
জীবন কি এইটুকুতেই পরিসমাপ্ত??
ধীরে ধীরে শুকিয়ে আসছে
মগজের নিউরোনগুলো
নিজেদের সভ্যতা সংস্কৃতিকে
আজ করেছি বিবর্জিত
কোথায় দাঁড়িয়ে আজ আমরা??
কে আমাদের দিক নির্দেশনা দিবে??
দেখিয়ে দিবে সঠিক পথ
কি করে পাবো ফিরে প্রকৃতির বন্ধুত্ব
বোধশক্তি হারিয়ে মিথ্যাকে বেছে নিয়েছি
ভেবে জীবনের সত্য !!!