নিঝুম রাতে
গাছের ডালের ফাঁক দিয়ে পড়ল চাঁদের আলো
নীল আকাশটা অন্ধকারে যায় না দেখা ভালো
ঝিঁ ঝিঁ পোকার চিকন সুর কুনো ব্যাঙ্গের ডাক
নিঝুম রাতের আঁধার চিরে শেয়াল মামার হাঁক
তারা রা সব হেসে উঠে চাঁদ মামারই সাথে
মেঘেরা সব তারই পাশে খেলায় উঠে মেতে
আম বাগানের ঝোপে-ঝাঁড়ে নিশি প্রজার খেল
তেলাপোকারা কাঁথা কাটে ইঁদুড় ঢালে তেল
গাছেরা সব ঘুমিয়ে পড়ে অন্ধকারের ঘোরে
সূর্য্যি মামা এসে পড়ে মেঘের উপর চড়ে।
মে 13, 2008 Project Management 7:39 পুর্বাহ্ন
হৃদয়ছোয়া কবিতা। ধন্যবাদ লেখককে।