বৃষ্টির দিনে
হঠাৎ করে নীল আকাশটা হয়ে গেলো কালো
প্রাণটাকে জুড়িয়ে দিতে বৃষ্টি বুঝি এলো
বিরামহীন বৃষ্টির সাথে শীতল বায়ু বয়
হঠাত করে বিকট শব্দ প্রাণে লাগে ভয়
আকাশ জুড়ে বৃষ্টি এলো নদীরা সব উঠে
কাজল মেঘের মাদল বাজে বিজলী হেসে উঠে
ঝম ঝমা ঝম বৃষ্টি ঝরে সারাদিন ধরে
মিষ্টি মধুর গানের সুরে প্রাণ উঠলো ভরে।
এপ্রিল 10, 2008 Project Management 6:21 অপরাহ্ন
অনেক সুন্দর ছড়া।