লিনাক্সের মাল্টিমিডিয়া সাপোর্ট ( অডিও প্লেয়ার )
এর আগের টপিকে আলোচনা করেছিলাম লিনাক্সের ভিডিও প্লেয়ার এবং কোডেক নিয়ে। সেই সূত্রে আজ আলোচনা করছি লিনাক্সের অডিও প্লেয়ার নিয়ে। এই টপিকে বেশ কিছু ভালো অডিও প্লেয়ারের ব্যাপারে আলোচনা করবো যা আশা করি নতুন লিনাক্স ব্যবহারকারী দের জন্য অনেক কার্যকরী হবে।
রিদমবক্স:
বেশী ভাগ লিনাক্স ডিস্ট্রো গুলোতে বর্তমানে এই প্লেয়ারটি ইন্সটল করে দেয়া থাকে। এটি জি-নোম ডেস্কটপের জন্য উপযোগী সবচেয়ে ভালো অডিও প্লেয়ার গুলোর মাঝে একটি। এটা মূলত জি-স্ট্রিমার এর উপর নির্ভরশীল মিডিয়া প্লেয়ার যা এ্যাপেলের আই-টিউনস করে অনুকরণ করে তৈরী করা হয়েছে
ফিচার সমূহ:
১/ সহজ ও ব্যবহার বান্ধব মিউজিক প্লেয়ার
২/ সার্চ করে আপনার হার্ড ডিস্কের সকল অডিও ফাইল সাজিয়ে রাখা সম্ভব
৩/ অধিকাংশ অডিও ফরম্যাট সাপোর্ট করে
৪/ ইন্টারনেট রেডিও এফ,এম প্লেয়ার সহ
৫/ চমৎকার প্লে-লিস্ট
৬/ খুব সহজেই আপনার আইপড, এমটিপি এবং ইউ,এস,বি মাস স্টোরেজ ডিভাইস থেকে মিউজিক ট্রান্সফারের সুবিধা
৭/ এলবাম আর্ট এবং গানের লিরিক্স ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখাবে
৮/ প্লে, রিপ এবং বার্ণ করতে পারবেন আপনার অডিও গানের সিডি
৭/ স্বয়ংক্রিয় ভাবে ডাউনলোড করবে মিউজিক পডকাস্ট
৮/ জ্যমেন্ডো এবং ম্যাগনাটিউনের মত মিউজিক স্টোরেজ সাইট থেকে ব্রাউজ করে সহজেই এ্যালবাম নামিয়ে নিতে পারবেন
http://www.gnome.org/projects/rhythmbox/
http://www.gnome.org/projects/rhythmbox/download.html
জি-নোম মিউজিক প্লেয়ার ক্লাইন্ট:
এটি খুব লাইট ও ফাস্ট মিডিয়া প্লেয়ার নোম ডেস্কটপের জন্য। এর ফাংশন গুলো কি চলুন দেখা যাক
১/ গানের ফাইলের সাথে যুক্ত থাকা বর্ণনা আর্টিস্ট এর নাম এ্যলবামের নাম এবং অন্যসব তথ্য দেখা যাবে।
২/ অনেক প্লাগিনস সাপোর্ট করবে
৩/ অনেক স্লো পিসিতে চালানো যাবে খুব সহজেই
৪/ বিভিন্ন প্রোফাইল ওপেন করার সুবিধা আছে এছাড়াও মাল্টি ফরম্যাট সাপোর্টেড
[url=http://www.sarine.nl/gmpc-downloads]ডাউনলোড[/url]
[url=http://www.sarine.nl/gmpc-screenshots]স্ক্রিণশট[/url]
[b]এক্স,এম,এম,এস:[/b]
এক্স মাল্টিমিডিয়া সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী এক্স,এম,এম,এস দারুন একটি মিডিয়া প্লেয়ার যা উইন্ডোজ লিনাক্স উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যায়। কিন্তু এর কিছু স্পেশাল ফিচার যা শুধু মাত্র লিনাক্সের জন্যেই প্রযোজ্য। এতে আপনি পাবেন অনেক ধরণের প্লাগিনস এবং স্কিন। উইনএম্প ইউজারদের জন্য লিনাক্সে দারুন এক বিকল্প এই প্লেয়ারটি। এটি অনেক লাইট। এবং সব ইউনিক্স অপারেটিং সিস্টেমে এটি কাজ করবে
[url=http://xmms.org/files/1.2.x/xmms-1.2.11.tar.gz]ডাউনলোড[/url]
[url=http://xmms.org]অফিসিয়াল সাইট[/url]
[b]আমারক[/b]
কেডিই ডেস্কটপ ইউজারদের জন্য সবচেয়ে উপোযোগী মিডিয়া প্লেয়ার আমারক। এটি লিনাক্সের অন্যতম জনপ্রিয় প্লেয়ার। আমারক প্রায় সব ধরণের অডিও ফরম্যাট সাপোর্ট করে। এর ডাউনলোড সাইজ একটু বেশী হলেও আমারক সবচেয়ে ভালো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তারপরেও কিছু ফিচার আমি তুলে ধরছি আমারকের
১/ কনকুরার ফাইল ব্রাউজার দিয়ে আপনার পিসির ফাইল ব্রাউজ করলে আমারকের এপেন্ড ইন প্লে-লিস্ট নামে একটা অপশন পাবেন যা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ক্যুই ইট আপ ও উইনএম্পের এনক্যুই আপ সুবিধার মত। এটি একমাত্র প্লেয়ার যা আপনাকে এই সুবিধা দিবে।
২/ একটি মাত্র সার্চ ক্লিক এর দ্বারা আপনি আপনার পুরো কালেকশন একত্র করতে পারবেন এবং এ্যাল্বাম ও আর্টিস্টের নাম অনুসারে এই প্লেয়ার আপনার কালেকশন অটোমেটিক সাজিয়ে নিবে
৩/ মিউজিক ডিভাইস ব্রাউজারের দ্বারা আপনি এক্সটার্নাল যে কোনো ড্রাইভের সাথে সংযুক্ত হয়ে সহজেই নিজের কালেকশনে গান সংগ্রহ করে নিতে পারবেন।
৪/ প্লেয়ার উইন্ডোকে ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবেন। ইচ্ছে করলে লাইট করে দেখতে পারবেন আবার চাইলে ফুল ভিউতে দেখতে পারবেন যেভাবে আপনার সুবিধা।
৫/ অপ্রয়োজনীয় ও ডুপ্লিকেট গান ফেলে দিতে পারবেন খুব সহজেই।
৬/ শর্টকাট কি দিয়ে সহজেই মিডিয়ে প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন।
[url=http://amarok.kde.org/]অফিসিয়াল সাইট[/url]
[url=http://amarok.kde.org/wiki/Download]আমারক ডাউনলোড[/url]
[b]বংশী:[/b]
বংশী লিনাক্সের জন্য একটি অডিও প্লেয়ার যা বানানো হয়েছে জি-স্ট্রিমার এবং হেলিক্স মাল্টিমিডিয়া সিস্টেমের উপর ভিত্তি করে গান বাজিয়ে থাকে। এখানে আপনি গান প্লে,ইনকোড ও ডিকোড করতে পারবেন। অডিও সিডি বার্ণ, রিপ করা সহ বংশীতে পাচ্ছেন আরো দারুন ফিচার স্মার্ট প্লে-লিস্ট, পডকাস্টিং সাপোর্ট, মিউজিক নির্দেশনা ইত্যাদি। বংশীর সবচেয়ে দারুন ফিচার হলো ইউজারদের লাস্ট এফ,এম প্লে লিস্টে এটি সর্বশেষ বাজানো গানটি রিপোর্ট করে।
[url=http://banshee-project.org/]অফিসিয়াল সাইট[/url]
[url=http://wiki.banshee-project.org/Releases]ডাউনলোড[/url]
[b]এক্সেইল:[/b]
এক্সেইল আমারক স্টাইলের মিউজিক প্লেয়ার যা তৈরী করা হয়েছে নোম ডেস্কটপের জন্য। এর ফিচার সমূহ হল:
১/ স্বয়ংক্রিয়ভাবে এলবাম আর্ট সংগ্রহ করে নেয়
২/ অত্যন্ত বড় মিউজিক লাইব্রেরী সহজেই হ্যান্ডেল করা যায়।
৩/ লিরিক্স বের করে নেয়
৪/ সরাসরি উইকিপিডিয়া থেকে ইন্টারনেটের মাধ্যমে আর্টিস্ট এবং এলবাম ইনফোরমেশন ডাউনলোড করে দিবে।
৫/ আইপড ও এমটিপি প্লেয়ার সাপোর্ট করে
৬/ আইটিউনসের ডিএএপি মিউজিক শেয়ারিং সাপোর্ট করে
৭/ ট্যাব আকারে প্লে-লিস্ট ওপেন করা যায়
৮/ মিউজিক লাইব্রেরী থেকে স্পেসিফিক ট্র্যাক নিয়ে ব্ল্যাকলিস্ট করা যায়
[url=http://www.exaile.org/]অফিসিয়াল সাইট[/url]
[url=http://www.exaile.org/downloads]ডাউনলোড[/url]
[b]সনাটা:[/b]
মিউজিক প্লেয়ার হিসেবে নতুন হলেও দারূন কিছু ফিচারের সমন্বয়ে এটি গড়ে উঠেছে। যেমন:
১/ প্লে-লিস্ট এবং স্ট্রিম সাপোর্ট
২/ গানের ট্যাগ এডিট করা যায়
৩/ মাল্টিমিডিয়া কি-বোর্ড বান্ধব
৪/ একাধিক এম,পি,ডি প্রোফাইল খোলা যায়
৫/ কমান্ডলাইন থেকে কন্ট্রোল করা যায়
[url=http://sonata.berlios.de/download.html]ডাউনলোড[/url]
[url=http://sonata.berlios.de/]ডাউনলোড[/url]
[b]সংবার্ড[/b]
সংবার্ড চমৎকার একটি মিউজিক প্লেয়ার যা দিয়ে যে কোনো ফরম্যাট যে কোনো ডিভাইস থেকে সহজেই প্লে করা যায়। সংবার্ড একটি ওপেনসোর্স সফটওয়্যার যা লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজের জন্য পাওয়া যায়। এটি অনেক লাইট তাই ঘণ্টার পর ঘণ্টা চালিয়ে রাখলেও কোনো প্রেসার পড়ে না পিসির উপর। সব ধরণের সুবিধা সমন্বিত এই মিডিয়া অসাধারণ প্লেয়ারটি লিনাক্স ডিস্ট্রো গুলোর রিপোজিটোরি তে পাবেন না তাই ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে
[url=http://download.songbirdnest.com/installer/linux/x86_64/Songbird_0.5rc2_linux-x86_64.tar.gz]এখানে[/url]
প্লেয়ারটির জন্য আপনার পছন্দ মত স্কিন ও এক্সটেনশন লাগিয়ে নিয়ে এটিকে আরো কাস্টমাইজ ও স্মার্ট করে নিতে পারেন যার জন্য আপনাকে যেতে হবে [url=http://addons.songbirdnest.com/]এখানে[/url]
প্লেয়ারটির অফিসিয়াল সাইট দেখুন [url=http://getsongbird.com/]এখানে[/url]
প্রায় প্রধান সব মিডিয়া প্লেয়ার নিয়ে আলোচনা করা শেষ। এছাড়াও আরো কিছু প্লেয়ার আছে যেগুলো এইসব প্লেয়ার গুলোর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। যেমন অডিশাস ও বি,এম,পি প্লেয়ার - এক্স,এম,এম,এস বেইজড। লিসেন আমারক ও এক্সেইল বেইজড। তবে আশা করি এগুলো থেকেই আপনারা পছন্দ করে বেছে নিতে পারবেন আপনার লিনাক্স মিডিয়া প্লেয়ারটি। আর হ্যা যারা এক্স,এফ,সি,ই ইউজ করেন তারা এক্স,এফ,মিডিয়া প্লেয়রটি অবশ্যই ইউজ করে দেখবেন এক্স,এফ,সি,ই ডেস্কটপের জন্য এটি এক কথা অসাধারণ।
দেখতে থাকুন তাহলে , নেক্সট লিখবো লিনাক্সের কনভার্টার নিয়ে। ততদিন
…..