লিনাক্সের মাল্টিমিডিয়া সাপোর্ট ( ভিডিও প্লেয়ার )
লিনাক্সের প্রতি দিন দিন সবার আগ্রহ বেড়ে যাচ্ছে দেখে অনেক ভালো লাগছে বাংলাদেশেও চমৎকার একটা লিনাক্স কম্যুনিটি আমরা তৈরী করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ওপেনসোর্স কে এগিয়ে নিতে স্বেচ্ছায় আরো এগিয়ে আসবেন।
লিনাক্সে গান চালানো মুভি চালানোর জন্য ভালো মিডিয়া প্লেয়ার দরকার এই ব্যাপারটা নিয়ে পোস্ট করতে গিয়ে বেশ বড় একটা কমেন্ট করেছিলাম। কারণ আমি প্রথমে অনেক সমস্যায় পড়েছিলাম এইসব নিয়ে তবে এখন আস্তে আস্তে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। যার উপর ভিত্তি করে আজকে এই টপিক লিখছি।
লিনাক্সে ভিডিও ফাইল প্লে করার জন্য বেশ কিছু মিডিয়া প্লেয়ার আছে। যেগুলোর মাঝে প্রধান কিছু মিডিয়া প্লেয়ারের বিবরণ দেয়ার চেষ্টা করব।
১/ জাইন/জি-জাইন/কে-জাইন:
জি-জাইন/কে-জাইন হলো জাইন ভিত্তিক মিডিয়া প্লেয়ার। আমি এখানে যে কোনো একটি যেমন জি-জাইন নিয়ে আলোচনা করব যা নোম ডেস্কটপের জন্য উপোযোগী। প্রায় সব ধরণের ফরম্যাটই এই প্লেয়ার দিয়ে চালানো যায়। তবে লেটেস্ট লিনাক্স ইউজ না করলে জি-জাইন নিয়ে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে কারণ পূর্ববর্তী ভার্সন গুলো জি-জাইনের তেমন একটা স্টেবল নয়। আপনি জাইন ভিত্তিক মিডিয়া প্লেয়ার ইউজ করতে চাইলে অবশ্যই জি-জাইন ইন্সটল করবেন কারণ এটা রিপো তে থাকে ঝামেলা করে ইন্সটল করা লাগে না। আর এটাতে কাজ না হলে অন্য জাইন প্লেয়ার টেস্ট করে দেখতে পারেন। কোন ডিস্ট্রোতে কোনটা ঠিক মত কাজ করবে সেটা না দেখে বলা কঠিন। আমি নিজেই অনেক বার বিপদে পড়েছি যদিও এ সমস্যার কোনো কারণ আমার জানা নেই । কেউ যদি বিস্তারিত জানাতে পারেন কেন এক এক ডিস্ট্রোতে এক এক রকম হয় একই সফটওয়্যার তাহলে খুব ভালো হয়
এটা জাইনের অফিসিয়াল সাইট এখানে ডেব এবং আর,পি,এম ফরম্যাটে এই প্লেয়ার ডাউনলোড করতে পারবেন। অবশ্য বেশী ভাগ ডিস্ট্রোতে এই প্লেয়ার রিপোতে দিয়ে দেয়া হয়। কেউ নতুন ভার্সন না পেলে সাইটের সাহায্য নিবেন। অথবা ব্যাকপোর্ট রিপো যোগ করে আপডেট করে নিবেন
http://xinehq.de/index.php/releases
২/ ভি,এল,সি:
দারুন প্লে-ব্যাক সাবটাইটেল খুব সহজেই পেয়ে যায় এবং আপনি এসপেক্ট রেশিও চেইন্জ করতে পারবেন সহজেই। এই মিডিয়া প্লেয়ার প্রায় সব ডিস্ট্রোর রিপোতেই দেয়া থাকে সুতরাং ইন্সটল করা কোনো সমস্যাই না। তবে অনেক সময় কম্পিজ ফিউশনের সাথে এটা কন্ফ্লিক্ট করে। কারো করেছে কিনা জানি না তবে আমার বেশ কয়েকবার করেছে। কম্পিজ ডিসেবল করলে আবার ঠিক হয়ে যায়। শুধু শুধু হ্যাং করে এইটাও বিরক্তিকর, ডাউনলোড করতে টাইম নেয় (যাদের নেট স্পিড কম) এবং আরো একটি বড় সমস্যা শর্টকাট কি পাওয়া কঠিন এডিট করে নিতে হয়। নয়ত ডিফল্ট কি গুলো চাপতে অনেক কষ্ট। তবে কারো অন্য কোনো সমস্যা না হলে ভি,এল,সি চালাতে পারেন। সব ধরণের ফরম্যাট সাপোর্ট পাবেন না। আর হ্যা উইন ৩২ কোডেক ( উইন্ডোজের কিছু ফরম্যাট চালানোর জন্য ইন্সটল করা ফরজ) ইনস্টল করার পরেও ডাব্লিউ,এম,ভি ফাইলের ভিডিও প্লে ব্যাক ভালো আসে না। আমি কম্পেয়ার করেছি একসাথে উইন্ডোজে প্লে করে ভি,এল,সি তে প্লে করে এক কথায় আপনি নিজেই টের পাবেন ইউজ করলে। একটা সুবিধা না বললেই নয় ভি,এল,সি র সাউন্ড প্লে-ব্যাক জোস।
এটা ভি,এল,সি মিডিয়া প্লেয়ারের সাইট এখানে আপনি লেটেস্ট ভার্সন সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সিনাপ্টিক থেকে ভি,এল,সি’র মেইন সফটওয়্যার আর প্লাগিনস গুলো ইন্সটল করতে পারলে অবশ্য এর দরকার নেই ![]()
৩/এম-প্লেয়ার/কে-এমপ্লেয়ার/এস-এম-প্লেয়ার:
লিনাক্সে ভিডিও প্লে-ব্যাক সাপোর্ট এবং সর্টকাট দেখতে গেলে এম-প্লেয়ার অথবা কে-এম্প্লেয়ার অথবা জি-এম্প্লেয়ার, এস-এমপ্লেয়ার রক্স। লাইট সাইজ সহজেই ডাউনলোড করা যায় এবং কোনো রকম কোডেক ছাড়াই সে সব ধরণের ফাইল ফরম্যাট রিড করতে পারে। একটা কথা না বললেই নয় এম-প্লেয়ার মাঝে মাঝে ভিডিও ফাইল চালাতে গেলে একটা ফ্যাটাল এরর দেয়, যার পিসিতে এম,প্লেয়ারের ফ্যাটাল ইরর আসে নাই তিনি আসলেই ভাগ্যবান। এই সমস্যার সমাধান আমি আজো খুজে পাইনি। অডিও না শুধুমাত্র ভিডিও ওপেন করার সময় এই ইরর টা দেখায় (এরর টা আমার খেয়াল নেই তাই স্পেসিফিক লিখতে পারছি না)। এম-প্লেয়ারের অনেক ইউজারদের কাছে এই এররের সেইম কম্প্লেইন দেখেছিলাম। তাই একটু ভেজাল করতে হবে। নাহলে সব ঠিক আছে আপনার যা যা দরকার তার সব চাহিদা মেটাতে সক্ষম এটি। আর একটা বাড়তি টিপস এম-প্লেয়ারে যদিও ভিডিও ওপেন করতে ইরর টা পান তাহলে সেটা ঠিক করার মনে হয় না চেষ্টা করে লাভ আছে আপনি দ্রুত এস-এমপ্লেয়ার ইন্সটল করে নিন। এটাও এম-প্লেয়ার বেইজড কোনো রকম ইরর শো করবে না। একটা সমস্যা করবে আর,এম,ভি,বি আর ডি,আই,ভি,এক্স সাপোর্ট করবে না নাহলে এটারও সব ঠিকাছে।
তবে এম-প্লেয়ারে অনেক থিম আর স্টাইল আছে তাই সেটাই আমার কাছে ভালো লাগে। তাই লিনাক্স মিন্টে এম-প্লেয়ার ইউজ করতে পারেন একান্ত সমস্যা হলে tongue_smile
৪/ ক্যাফেইন:
ক্যাফেইন কেডিই ইউজার দের জন্য সবচেয়ে ভালো মিডিয়া প্লেয়ার। যেমন অডিও সাপোর্ট পাবেন তেমন পাবেন ভিডিও। জাইনের কিছু কোডেক ইন্সটল করে নিলেই (রিপোতে জাইন দিয়ে সার্চ দিলেই পাবেন) আপনি সম্পূর্ণ সাপোর্ট পাবেন ক্যাফেইনে এখানে একটা বাড়তি সুবিধা সাবটাইটেল আলাদা যুক্ত করে নেয়া যায় যা অন্য গুলাতে আমি দেখি নি।
এই চারটা হলো লিনাক্সের মেইন ভিডিও প্লেয়ার সুতরাং সুবিধা বুঝে আপনি আপনার টা বেছে নিতে পারেন। আর পারলে জি-স্ট্রিমার অথব টটেম কে এড়িয়ে যাবেন এগুলো বেসিক্যালি ইন্সটল করে দেয়া থাকে তাই আর বেশী কিছু লিখবো না না এগুলো নিয়ে আপনারা ইন্সটল করলে চালু করলেই কোডেক চাবে এবং তা ডাউনলোড করে নিবে নিজে নিজে যা শুধু শুধু মানুষের মনে লিনাক্স ভীতির উদ্রেক ঘটায়।
যদি ভালো সাপোর্টের জন্য কেউ রিয়েল প্লেয়ার আলাদা ভাবে ইন্সটল করে নিতে চান তাহলে আমার একটা পোস্ট দেখতে পারেন। অথবা আর,পি,এম বা ডেব ফরম্যাটে হেলিক্স প্লেয়ার ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। যা হুবুহু রিয়েল প্লেয়ারের সাপোর্ট দেয় লিনাক্সে।
হ্যা আরেকটা টিপস দেই উবুন্টু ইউজ করলে এক্সট্রা মাল্টিমিডিয়া রিপোজিটোরি সবাই ইন্সটল করে নিবেন এবং উইন ৩২ কোডেক নাহলে ড্যাট ফরম্যাটের ভিডিও ফাইল চালাতে পারবেন না। লিনাক্সে সিডি চালাতে হলে সমস্যায় পড়তে হতে পারে অনেকের সেক্ষেত্রে এম-প্লেয়ার এর মেনু থেকে ডিরেক্ট ওপেন সিডি ড্রাইভ দিয়ে ড্রাইভ দিয়ে সহজেই ভিসিডি চালাতে পারবেন।
যতটা পেরেছি ব্যাক্তিগত এক্সপেরিয়েন্স থেকে জরুরী দিক গুলো সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয় তাও কিছু বাদ থাকলে বলবেন আমি যুক্ত করে দিবো। আপাতত এতটুকুই থাক পোস্টের আয়তন বড় করে লাভ নেই। আগামীতে লিনাক্সের মিউজিক প্লেয়ার ভিডিও কনভার্টার এবং এডিটর এর উপর লেখার চেষ্টা করবো।
সে পর্যন্ত …..
অগাষ্ট 4, 2008 Project Management 3:20 পুর্বাহ্ন
আপনার ব্লগটা এতোদিন চোখে পড়েনি কেন বুঝি না। অবশ্য চোখে পড়লেও মনে হয় লাভ নেই যতদিন উইন্ডোজ ব্যবহার করছি। লিনাক্স শুরু করলে [সে আশা বহুদূর] এই ব্লগটা খুবই কাজে আসবে মনে হচ্ছে।
অগাষ্ট 4, 2008 Project Management 6:42 অপরাহ্ন
would you like to join mukto.org and post ur linux articles there. if you want to then plz register at mukto.org